নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর পৌরসভার তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্পের আওতায় মেহেরপুর আখরাপাড়ার বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে আখরাপাড়াই এর উদ্বোধন করা হয়। কাউন্সিলর আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, জাফর ইকবাল। বক্তব্য রাখেন সচিব তৌফিকুর রহমান, প্রকৌশলী সাজিদুর রহমান প্রমুখ।
আখরাপাড়ার বস্তি উন্নয়ন কার্যক্রম প্রকল্পের আওতায় রয়েছে একক পাইখানা ২২টি, ফুটপাত ৩০০ মিটার, আরসিসি ড্রেন ২২০ মিটার, ডাষ্টবিন ২টি, সোলান লাইট ২টি, হস্তচালিত নলকুপ ৬টি এবং বৃক্ষ রোপন ১০০টি গাছের চারা । আখরাপাড়া বস্তি উন্নয়ন কমিটি এটি বাস্তবায়ন করবে।