মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর যুব বিভাগের সভাপতি আবু সাইদ সম্রাটের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুব-উল আলম।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুব বিভাগের সভাপতি সোহেল রানা ডলার ও জেলা যুব বিভাগের সেক্রেটারি জাব্বারুল ইসলাম।
এ সময় মেহেরপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের যুব বিভাগের সভাপতিরা উপস্থিত ছিলেন।