মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ইয়াবা রাখার অভিযোগে রুমন হোসেন নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রুমন হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারি গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত রুমন হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৩০০ টাকা জরিমানা আদায় করেন।
এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেল আহমেদের নেতৃত্বে মাইলমারি গ্রাম থেকে রুমন হোসেনকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এ দণ্ডাদেশ দেন।