মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের প্রস্তুতি এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার সার্বিক মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থপ্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিম ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম।
সভায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে ২০২৭ সালের পরীক্ষায় শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি, পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার সার্বিক উন্নয়নে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় মেহেরপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।