মেহেরপুর নিউজ:
মেহেরপুরে কবি নজরুল শিক্ষা মঞ্জিলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অভিভাবক ফাহমিদা খাতুন, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও শিক্ষার্থী কবির হোসেন।
পরে ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর কবি নজরুল শিক্ষা মঞ্জিলে পৌঁছালে প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।