মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে খাস জমি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার খাস জমি ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা এবং মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা।
সভায় খাস জমির সুষ্ঠু ব্যবস্থাপনা, সংরক্ষণ ও যথাযথ ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।