মেহেরপুর নিউজঃ
মেহেরপুর শহরের উপকণ্ঠে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রানা মন্ডল (৩০) নামের চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার ভোরের দিকে মেহেরপুর-আমঝুপি সড়কের ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহত রানা মন্ডল মাগুরার মুক্তারপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, খুলনা মেট্রো-ট্র-১১-১৬১৮ নম্বরের একটি মিনি ট্রাক কলা নেওয়ার জন্য মাগুরা থেকে মেহেরপুরের বামনপাড়ার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি রাস্তার ডান পাশে থাকা একটি বড় নিমগাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে।
ধাক্কায় নিমগাছটি উপড়ে পড়ে এবং ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক রানা মন্ডল গুরুতর আহত হন।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।