মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সিডিসি অফিস চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিডিসি চেয়ারপারসন জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকৌশলী বাদশা বুলবুল, গুড নেইবারসের হেলথ অফিসার মোহাম্মদ আল-আমিন ও প্রোগ্রাম অফিসার অসীম রেমা।
আলোচনা সভায় সাবান ও পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিশুরা অংশগ্রহণ করে।