মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মেহেরপুর ডিআইটি মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাও. কাজী রুহুল আমিন, জেলা বায়তুলমাল সম্পাদক মো. জারজিস হুসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি আল আমিন ইসলাম বকুল, জেলা তারবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা খান জাহান আলী এবং মেহেরপুর পৌর জামায়াতের আমির মো. সোহেল রানা ডলার।
সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি এবং রোকনরা উপস্থিত ছিলেন।