মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দীন খানের নেতৃত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহবুব উল আলম, শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুর রউফ মুকুলসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।