মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল কুদ্দুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেনের নেতৃত্বে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, সেক্রেটারি জব্বারুল ইসলাম, পৌর আমির সোহেল রানা ডলার প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস মেহেরপুরের উন্নয়নের স্বার্থে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
এর আগে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।