মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও এ বিষয়ে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, তথ্য অফিসার আব্দুল্লাহ মাসুদ ও স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।