মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর এ.এস.এম. সাঈদুর রাজ্জাক টোটন।
সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে অগ্রগতি ও বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।