মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য মরহুম আইনজীবী নুরুল ইসলাম ও শফিউদ্দিনের পরিবারের মাঝে বাংলাদেশ বার কাউন্সিলের বেনিভোলেন্ট ফান্ড থেকে প্রাপ্ত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী ভবন মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে মরহুম আইনজীবী নুরুল ইসলামের পরিবারের মাঝে ১০ লাখ ১৪ হাজার টাকা এবং শফিউদ্দিনের পরিবারের মাঝে ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আসাদুল আজম খোকন ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন উপস্থিত থেকে দুই পরিবারের মাঝে মোট ২০ লাখ ১৪ হাজার টাকার চেক বিতরণ করেন।