মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্স ১০ম ব্যাচের প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালের দিকে মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলশেড মিলনায়তনে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্স ১০ম ব্যাচ এর উদ্বোধন করা হয়। মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা বাংলাদেশ পুলিশের নায়েক, কনস্টেবলদের এক সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের ১০ম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো; জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় কর্মরত পুলিশের ৩৫ জন নায়েক,কনস্টেবল অংশগ্রহণ করছে।