মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন হল মিলনায়তনে বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)-এর আওতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।
মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু তালেব এবং পাবনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম।
প্রশিক্ষণের প্রথম ব্যাচে মেহেরপুর সদর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর ৩০ জন অংশগ্রহণ করছেন। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতার পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় সফট স্কিলস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।