মেহেরপুর নিউজঃ
মেহেরপুর টেনিস ক্লাবের উদ্যোগে আয়োজিত বয়েজ টেনিস টুর্নামেন্টে অনিক-গ্রন্থ জুটি চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অনিক-গ্রন্থ জুটি ৮-৩ সেটে আবির-সাফি জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় জুহানি ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।
ফাইনাল খেলাটি উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমান।