মেহেরপুর নিউজ:
শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মেহেরপুরে শিশুদের নিয়ে আবৃত্তি, সংগীত ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা শিশু একাডেমির উদ্যোগে এ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পথশিশু, শ্রমজীবী শিশু, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও সুবিধাবঞ্চিত শিশুরা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়।
এ ছাড়া মেহেরপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নৌরীন ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (চলতি দায়িত্ব) বুলবুলি খাতুন এবং বিশিষ্ট সংগীতশিল্পী সাফিনাজ আরা ইরানি উপস্থিত ছিলেন।