মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে শ্যামা পূজা উপলক্ষে শ্যামা সংগীত সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে মেহেরপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজিৎ পাল বাপ্পি, সাধারণ সম্পাদক অশোক কুমার, গুরুদাস হালদার, বিশ্বনাথ সাহা, ব্রতিন কুমার বাগচী ও অনন্ত হালদার।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ শ্যামা সংগীত সন্ধ্যা। এতে সংগীত পরিবেশন করেন চণ্ডীচরণ হালদার, সুকেশ চন্দ্র বিশ্বাস ও সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পরিবেশনায় ভক্তিমূলক সংগীতের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে এক আনন্দঘন ও ধর্মীয় আবহের সৃষ্টি হয়।