মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।