মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট বসিয়ে হেরোইন খাওয়ার অভিযোগ মোঃ রুবেল নামের এক মাদক সেবীকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ অর্থদণ্ড দেওয়া হয়েছে। দন্ডিত মোঃ রুবেল মেহেরপুর শহরের মল্লিক পাড়ার সিরাজুল ইসলাম এর ছেলে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের পেয়াদা পাড়ায় এ মোবাইল কোর্ট বসানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, মোঃ রুবেল হেরোইন সেবনের কথা স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (৫)ধারায় ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এর আগে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় বাহাদুর ইসলামকে আটক করা হয়। সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল হাশেম সেখানে উপস্থিত ছিলেন।