মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি সিজন-২-এর বালকদের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আমদহ ইউনিয়ন দল।
শনিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বালকদের কাবাডি প্রতিযোগিতায় আমদহ ইউনিয়ন দল ওয়াকওভার লাভ করে। এর মধ্য দিয়ে সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে আমদহ ইউনিয়ন দল।