মুুজিবনগর প্রতিনিধিঃ
মেহেরপুর জেলার এসএসসি ৯৮ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালের দিকে মুুজিবনগর উপজেলার মুুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে গাংনী পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মিজানুর রহমান(মিজান),জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেড ইনস্ট্রাক্টর কম্পিউটার মীর দানিয়েল হোসেন (রনি),গাংনী বাজারের ওয়ালটন শোরুমের মালিক মাহাবুবুল আলম (বাবু),খুলনা বিকেএসপি’র আক্তারু জ্জামান (বকুল),মুুজিবনগর কেদারগঞ্জ বাজারের ফারুক লাইব্রেরীর মালিক ফারুক হোসেন,মুুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ আলীম,শাহাবুদ্দিন আহমেদ, শাহিনুজ্জামান প্রমুখ উপস্হিত ছিলেন।সকালে উপস্হিত সদস্যগনের পরিচয় প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুর হয়। দ্বিতীয় পর্ব দুপুরের মধ্যাহ্নভোজ শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।