গাংনী প্রতিনিধি :
মেহেরপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃত মিজানুর রহমান গাংনী জেলার গাংনী উপজেলার হিন্দা গ্রামের স্কুল পাড়ার মৃত খয়ের শেখের ছেলে।
মঙ্গলবার সকালের দিকে গাংনী থানা পুলিশের একটিদল হিন্দা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় মিজানুর রহমানকে আটক করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।