মেহেরপুর জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্ব সভায় রাষ্ট্রায়ত্ব ও প্রাইভেট ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কৃষকদের চাহিদা অনুযায়ী ও সময়মত ঋণ বিতরণে উদ্যোগ নেওয়ার এবং সার্টিফিকেট মামলা নিষ্পত্তির জন্য দাবীদারদের অধিকতর তৎপর হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও মৎস্যচাষ ও মসলাচাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি ও মৎস্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে উৎসাহীকরণ কার্যক্রম গ্রহণের উপর গুরুত্বারুপ করা হয়।সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।