মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর থানা পরিদর্শন করেছেন।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম মুজিবনগর থানা পরিদর্শন করেন। এ সময় মুজিবনগর থানা পুলিশের একটি দল জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসক সালাম গ্রহণ করেন। এর আগে জেলা প্রশাসক মুজিবনগর থানা চত্বরে এসে পৌছালে মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় মুজিবনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার রনি খাতুন সেখানে উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।