মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ তাদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।
অতিরিক্ত জেলা প্রশাসক তাদের সমস্যার কথা ধৈর্যসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।
এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নৌরীন ইসলামসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।