মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ।
সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা। এছাড়া বক্তব্য দেন জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রায়হানুল কবির, মুজিবনগর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান, গাংনী উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, আমঝুপি ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আনসারুল হক।
সভায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে জেলা প্রশাসক শিল্পী রানী রায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে পৌঁছালে বীর মুক্তিযোদ্ধারা তাকে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসক গার্ড অব অনারের সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়।
পরে নিহত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।