মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতের ডাকা হরতাল, অগ্নি সংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা যুবলীগ। রবিবার সকালের দিকে এ সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, যুবলীগ নেতা সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।
এর আগে হরতাল বিরোধী একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগ আহবায়ক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বর থেকে শুরু করে মোটরসাইকেল শোভাযাত্রাটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় হরতাল বিরোধী স্লোগান দেওয়া হয়। শোভাযাত্রায় অন্যদের মধ্যে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, যুবলীগ নেতা সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ যুবলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।