মেহেরপুর নিউজ:
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দিন খান মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেছেন।
বুধবার দুপুরে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সঙ্গে কথা বলেন এবং একাডেমির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।