মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালের কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস্তামুল হক এবং মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হকসহ সংশ্লিষ্টরা।
সভায় মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালের কার্যক্রম ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।