মেহেরপুর নিউজ:
মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির ৩৩ তম বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার জুমের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ডের সভাপতি জিনারুল হক বিশ্বাসের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের পল্লী বিদ্যুৎ সমিতির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তফা জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান।
সভায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা সাবেক পরিচালকগণ উপস্থিত ছিলেন। পরে সমিতির বোর্ডরুমে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জিনারুল ইসলাম বিশ্বাস সভাপতি এবং তুষার আহমেদ সচিব, গোলাম রসুল সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ ফয়জুল্লাহ নির্বাচিত হন। পরিচালকের ভোটারাধিকার ফলে এই চারটি পদে নির্বাচনে জয়ী হনএক বছরের জন্য। মোট ১৩ জন পরিচালক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।