মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার হাট-বাজারের টোল নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মেহেরপুর পৌর প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস এবং মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা।
সভায় মেহেরপুর পৌরসভার হাট-বাজারের টোল আদায় নিয়ে সৃষ্ট জটিলতা ও তা নিরসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।