মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর ইমাম পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া জামে মসজিদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পৌর ইমাম পরিষদের সভাপতি মাওলানা হাসানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর ইমাম পরিষদের উপদেষ্টা মুফতি হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি সাদিকুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর ইমাম পরিষদের সহ-সভাপতি হাফেজ আহমদ উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মুফতী হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির হোসেন, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবু বক্কর, সদস্য মাওলানা আনিসুর রহমান, মাওলানা আলতাফ হোসেন, মাওলানা তরিকুল ইসলাম, মুফতি মিনারুল ইসলাম, মাওলানা মামুনুর রশিদ।পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা মাহবুব হোসাইন। সঞ্চালনা করেন মুফতি আব্দুল্লাহ আল মামুন।