মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও নবাগত উপজেলা শিক্ষা অফিসার ফারুক উদ্দীনকে বরণ করে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ সমন্বয় সভা ও বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলার নবাগত প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন এর সভাপতিত্বে সমন্বয় সভায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে শিক্ষকদের পক্ষ থেকে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিনকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।