মেহেরপুর নিউজ:
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ থেকে চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতকার্য ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশনারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রেজাউল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক মোফলেসুর রহমান, সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক হাসানু জামান, আব্দুল ওহাব, কামরুজ্জামান ও মফিজুর রহমানসহ শিক্ষকরা বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী মারিয়া মাসুদ দীঘি, সাদিয়া, সামিয়া আফরিন ঐশী ও অনন্যা খাতুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বক্তারা কৃতী ছাত্রীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের ও প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির আহ্বান জানান।