মেহেরপুর নিউজঃ
২৯ সেপ্টেম্বর নির্বাচন, ভোট দেবেন ৫৫ সমিতির সদস্যরা
মেহেরপুর সদর উপজেলা ইউসিসিএ লিমিটেডের পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তারা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।
সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া দুই প্রার্থী হলেন—আফারুল ইসলাম ও সামসুল আলম। তারা ইউসিসিএ লিমিটেডের পরিচালনা কমিটির সভাপতি মো. মাহবুবুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন।
আগামী ২৯ সেপ্টেম্বর মেহেরপুর সদর উপজেলা ইউসিসিএ লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলার ৫৫টি সমিতির সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করবেন।
সভাপতি পদে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।