মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।
রবিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কাজী নাজির হাসান আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমঝুপি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসে পৌঁছালে ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।