মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বার্ষিক ক্রীড়া উপ কমিটির আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের উপাধাক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন। অন্যদের মধ্যে ক্রীড়া উপ-কমিটির সদস্য মীর মাহফুজ আলী, শামিমা নাসরিন, মনিরুজ্জামান, আলমগীর হোসেন, বশির উদ্দিন, গোলাম খুরশিদ, মনিরুল ইসলাম, খুরশিদ আলম, রফিকুল ইসলাম, খেদমত আলী মালিথা, ফুয়াদ খান, দুর্জয় বৈরাগী, নীলুফার ইয়াসমিন, নাহিদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।