মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক নাসির উদ্দিন, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।