মেহেরপুর নিউজ:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বড়বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি বায়াজিদ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমান।
এর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিদ্যালয়ে হামদ-নাত, কিরাত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।