মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সাহিত্য পরিষদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মেহেরপুর সাহিত্য পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি রকিবুল হাসান রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকী বিল্লাহ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু।
অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু ও হাফিজ উদ্দিন।
পরে মেহেরপুরের সাহিত্য অঙ্গনে বিশেষ অবদানের জন্য ড. গাজী রহমান, প্রফেসর আব্দুল মজিদ, মো. গোলাম মোস্তফা ও মহসিন আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে মেহেরপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম. রফিক হাসানকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে মেহেরপুর সাহিত্য পরিষদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।