মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সাহিত্য পরিষদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মেহেরপুর সাহিত্য পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি রকিবুল হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, কাজী মিজান মেনন, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী আসাদুল ইসলাম, মাহমুদা খাতুন কাকলি, ঐশ্বর্য, তহমিনা লাইলি সাহা, জেসমিন, সামারুল ইসলাম, সানজিদা ও ওবায়দুর রহমান সংগীত পরিবেশন করেন। আবৃত্তি পরিবেশন করেন এ বাকা বিল্লাহ ও নুর আলম।
এছাড়া তিশা ও সাওতা নৃত্য পরিবেশন করেন। সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন সাহিত্য পরিষদের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা।