মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সুইপার কলোনিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সুইপার কলোনিতে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে সুইপার কলোনিতে ৫২ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, সরকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, আসাদুজ্জামান নূর, রিফাত জাহান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।