মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজনগর মোল্লাপাড়ায় এ সভার আয়োজন করা হয়।
জমির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
সভায় বক্তব্য দেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকী বিল্লাহ, লিয়াকত আলী প্রমুখ।
সভায় বক্তারা মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে মাদক নির্মূলে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।