মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর-বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে রাজাপুর-বারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রাজাপুর-বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমাতুন নেছা নাজমার সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ ওয়াসিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মান্নান,মাসুদ রানা। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।