মেহেরপুর নিউজ:
মেহেরপুর ব্রাইট স্টার ক্লাবের উদ্যোগে শহরের পুরাতন বাস স্ট্যান্ড পাড়ায় অনুষ্ঠিত শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি নাইট ক্রিকেট টুর্ণামেন্টে করেছে মেহেরপুর টেলিকম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার দিবাগত রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেহেরপুর টেলিকম রানে ১৪ সিক্সয়ার বয়েজ কে পরাজিত করে।প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর টেলিকম নির্ধারিত ৮ ওভারে ২ হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওমর সর্বোচ্চ ৫০ রান করে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে সিক্সার বয়েজ নির্ধারিত ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে বণিক সর্বোচ্চ ৫৭ রান করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবীর রিপনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা, সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমূখ। এর আগে বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ সময় খেলা বন্ধ থাকে।