মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর মিরপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকালের দিকে শ্যামপুর মিরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল হাকিম, সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন, কোষাধক্ষ্য মিঠু কাজি, নুরুল ইসলাম, শামসুল হক, নোমান হোসেন প্রমূখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।