গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার এ,এস,এম নাজমুল হক সাগর -এর নেতৃত্ব মােটরসাইকেল শােভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলার বামন্দী বাজার থেকে শতশত মােটরসাইকেলসহকারে একটি শােভাযাত্রা গাংনী উপজেলা শহর হয়ে বাঁশবাড়িয়া বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে শােভাযাত্রাটি গাংনী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
সবশেষে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা আখতার বানু।
এসময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা ডাক্তার এ,এস,এম নাজমুল হক সাগর। অন্যান্যদের বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা ইসতিয়াক আহমেদ চঞ্চল, জিয়াউর রহমান, ছাত্রলীগ নেতা সাহারুল ইসলাম প্রমুখ।