মেহেরপুর নিউজঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএম ও তার সহধর্মিনী শারমিন আফরোজ সোমা একদিনের সফরে মেহেরপুর এসেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএম শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুরে এসে পৌঁছান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএম মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় মেহেরপুর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক তার সাথে ছিলেন।
এদিকে এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএম ও তার সহধর্মিনী শারমিন আফরোজ সোমা সারকিট হাউসে এসে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পাশাপাশি মেহেরপুর জেলা প্রশাসকের পত্নী,মেহেরপুর জেলা আনসার কমান্ডেন্ট প্রদীপ চন্দ্র দত্ত, র্যাব ১২,র কমান্ডার এএসপি মনিরুজ্জামান তাদেরকে ফুলের তোলা দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমন, লিউজা-উল জান্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, আব্দুল করিম,এনডিসি গোলাম রাব্বানী সেখানে উপস্থিত ছিলেন।